বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নারী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ইবি শিক্ষকের, প্রতিবাদে মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৩২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ বিভাগের শিক্ষার্থীকে শাসানো এবং নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে এক শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের একটি অডিও ভাইরাল হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আব্দুল্লাহ বিন আসাদ’ নামে একটি আইডি থেকে ৪ মিনিট ৭ সেকেন্ডের অডিওটি পোস্ট করা হয়।

অভিযুক্ত শিক্ষক- অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি। ভাইরাল হওয়া অডিওটিতে ওই শিক্ষককে উচ্চস্বরে শিক্ষার্থীদের ধমক দিতে শোনা যায়। এর প্রতিবাদে ৭২ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা নিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে সংবাদ সম্মেলন করে নিঃশর্ত ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছে অভিযুক্ত শিক্ষক। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “একজন নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার কারো নেই। তিনি যেমন নারী শিক্ষার্থীদের হেয় করছেন তেমনি শ্বাসরোধে হত্যা করা সাজিদ আব্দুল্লাহকেও চরমভাবে হেয় প্রতিপন্ন করেছেন।”

আন্দোলনকারীরা উপাচার্য বরাবর ৫ দফা লিখিত দাবি জানান। এর মধ্যে সাজিদ হত্যাকারীদের অতিদ্রুত গ্রেপ্তার, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তিকারী শিক্ষককে বহিষ্কার, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার, আন্দোলনকারীদের নিরাপত্তা ও একাডেমিক ফলাফলের উপর বিরূপ প্রভাব যেন না পড়ে নিশ্চয়তা প্রদান করা।

এর আগে সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক মিঝি ঘটনাটি একান্ত ব্যক্তি পর্যায়ের দাবি করে স্লিপ অব টাং এবং মানবিক দুর্বলতা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগপত্র দেওয়ার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে সাজিদের বিষয়ে সিআইডিকে যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পূর্ণ-স্বাধীনতা দেওয়া হয়েছে। যদি মানহানিকর মন্তব্য করে থাকে তবে তা শিক্ষকদের জন্য অনুচিত। শুনেছি ইতোমধ্যেই সংশ্লিষ্ট শিক্ষক দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমিও দুঃখ প্রকাশ করছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নারী   ইবি   শিক্ষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close