বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শাহজাদপুরে পরকীয়ার ফাঁদে মৃত্যু, প্রেমিকের প্ররোচনায় স্ত্রী কর্তৃক স্বামী হত্যা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:২৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত নববধূ তানজিলাকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহত আব্দুল করীম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে।

জানা যায়,  ১মাস পূর্বে নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের ছেলে  মিশু গাড়ী চালক আব্দুল করিম সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর কন্যা তানজিলা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের আগে থেকেই নববধূ তানজিলার প্রতিবেশী সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ তানজিলা বাবার বাড়ীতে গেলে প্রেমিক নাহিদ  তানজিলাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তানজিলার স্বামী করিমকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সে পরিকল্পনার অংশ হিসেবে তানজিলাকে  গ্যাস ট্যাবলেট কিনে দেয় প্রেমিক নাহিদ। এটাকে কৃমির ট্যাবলেট বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেয়।

 গত ২৭ অক্টোবর সোমবার রাতে তানজিলা স্বামী করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। কিছুক্ষণ পরেই পেটে জালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। পরে পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় করিমের মৃত্যু হয়।

এঘটনায় অভিযুক্ত নববধূ তানজিলা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত নারী পুরুষ করিমের বাড়ীতে ভীড় করছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  শাহজাদপুর   পরকীয়া   ফাঁদে মৃত্যু   প্রেমিক   প্ররোচনা   স্ত্রী   স্বামী   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close