প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৪২ পিএম

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজন নিশ্চিত করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। তবে পূর্ববর্তী তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারের নির্বাচনে রাখা হবে না—এটি সরকারের সিদ্ধান্ত।
নির্বাচনের সময়সূচি ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়সমূহ শিগগিরই জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ