প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:৪২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১ একটি দল।
সোমবার দুপুরে র্যাব-১১ অপস অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানায়, উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবগাত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, অস্ত্রটি থানায় জমা রাখা হয়েছে। এসআই সারোয়ার তদন্ত বার গ্রহন করেছে, বিষয়টি তদন্তাদিন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ