প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে উৎসবমূখর পরিবেশে এ র্যালীটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ শহিদুল ইসলামের আয়োজনে র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। এ সময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে শত শত যুবদলকর্মী মিছিল নিয়ে র্যালীতে অংশগ্রহণ করেন। বাদ্য যন্ত্রের তালে তালে নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উল্লাসে মেতে উঠে।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, যখনই বাংলাদেশ বিপদের মূখে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় অগ্রণী ভুমিকা রেখেছে। আন্দোলন-সংগ্রাম ও সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পিছনে এই যুবদলের অনেক ভুমিকা রয়েছে। যুবদল রাস্তা-ঘাটে সব সময় আন্দোলন-সংগ্রামে ছিল। এই সিদ্ধিরগঞ্জে যুবদলের নেতৃত্ব দিয়েছিল আজকে যারা এই যুবদলের র্যালী করছে তারা। সুতরাং এই যুবদল আগামী দিনেও বলিষ্ঠ ভুমিকা রাখবে। আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীক প্রার্থীকে বিজয়ী করে আনতে পারবো ইনশাআল্লাহ।
স্বদেশ প্রতিদিন/ এমএস