বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
লক্ষ্মীপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:৩৩ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবী আদায়ের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের দক্ষিণ তেমুহানী থেকে শুরু হয়ে মিছিলটি উত্তর তেমুহানী শহীদ আফনান চত্বরে শেষ হয়। 

মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুঁইয়া, জেলা সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগর আসনের সংসদ সদস্য প্রার্থী এ. আর. হাফিজ উল্লাহ।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে দীর্ঘমেয়াদি ক্ষমতায় রাখার জন্য জাতীয় পার্টি সহ ১৪ দলের কর্মকাণ্ডের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। 

এছাড়া তারা দাবি করেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। নাহলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন দেশের জনগণ গ্রহণ করবে না বলে তারা সতর্ক করেছেন।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর   দফা   দাবি   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close