বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হবিগঞ্জে পিতার হাতে কন্যা খুন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:৪১ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতিবেশির কটুক্তির জেরে পিতার হাতে তার কন্যা নিহত হয়েছেন। নিহতের নাম পূর্ণিমা রানী দাশ (২২)। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত পিতা মতি লাল দাশকে আটক করেছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, স্বামী পরিত্যক্তা পূর্ণিমা দীর্ঘদিন পিত্রালয়ে বসবাস করছিলেন। সম্প্রতি তিনি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ঢাকা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এ ঘটনায় স্থানীয়রা পরিবারের বিরুদ্ধে নানা কটুক্তি করতে থাকেন।

এসব কটুক্তি সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মতি লাল দাশ ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের মাথায় বটি দিয়ে আঘাত করেন। এতে পূর্ণিমা গুরুতর আহত হন। মতি লাল দাশ পরে নিজেই স্থানীয় গ্রাম পুলিশকে দিয়ে আহত মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত পিতাকে আটক করেছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   পিতা   কন্যা   খুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close