প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:৩০ পিএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মির্জা নজরুল ইসলাম বেগ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল এই কমিটি অনুমোদন করেছেন।
কমিটিতে বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
স্বদেশ প্রতিদিন/ এমএস