প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:০৪ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির বহিষ্কার করা আরও দুই নেতাকে প্রাথমিক সদস্য পদ ফেরত দিয়েছে দল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ ফেরত পাওয়া নেতারা হলেন, চট্টগ্রাম উত্তর জেলাধীন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী ও সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ আরফান সরকার রানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যেই তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে