বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার      ● আইসিজের রায় বাংলাদেশের জন্য পজিটিভ : শামা ওবায়েদ      ● ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে : প্রতিমন্ত্রী টুকু      ● রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক      ● মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান      ● নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ২০ লাখ ডলার      ● ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা      ● ১৪ দিনে দেড় হাজার কোটি ছাড়িয়ে ‘রামায়ণ’      ● রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব      ● ১৫ দিনের ব্যবধানে দুই ঘূর্ণিঝড়, লোকসানের শঙ্কায় দুবলার চরের জেলেরা      ● রাজু ভাস্কর্যে ছাত্রদলের সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি      ● রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার      
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে আটক করা হয় বলে মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় শামীমকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে ১৪ বোতল ‘কফ সিরাপ’ এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে আরও জানানো হয়েছে, গোলাম রব্বানী শামীম মোবাইল ফোনের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশ উল্লেখ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close