বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অ্যাডমিরাল সোহায়েলকে কানাডায় দেখার খবর মিথ্যা : কারা অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১:২৭ পিএম

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আছেন বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর। তাকে কানাডার টরন্টো শহরে দেখা গেছে এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, সেটি ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর জানায়, রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘প্রচারণা’ চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করার অনুরোধ জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে টরন্টোর স্কারবোরো এলাকায় এক সামরিক কর্মকর্তা দেখেছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান ও র‌্যাবের সাবেক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে গত বছরের ২০ আগস্ট গ্রেপ্তার করা হয়। তার আগের দিন নৌবাহিনী থেকে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দুর্নীতি, গুম ও হত্যাসহ নানা অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা যায়। পরে গুম ও অপহরণের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  অ্যাডমিরাল   সোহায়েল   কানাডা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close