বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ঢাবির ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে ওএসডি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম  জাহাঙ্গীর আলমের অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে অফিস ওএসডি করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক বিবৃতিতে জানান, রুহুল আমিন ৩ আগস্ট ২০২৪ সালে ‘জুলাই গণহত্যা’র সমর্থনে তথাকথিত খুনি হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ঘটনায় জড়িত থাকায় তাকে “ফ্যাসিবাদের দোসর” আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে তার বিচার দাবি করে আসছিলেন ডাকসুর নেতৃবৃন্দ।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ট্রেজারার ড. জাহাঙ্গীর আলম রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ জানার পরও কোনো ব্যবস্থা নেননি। বরং ‘তার বিকল্প নেই’ বলে মন্তব্য করে দীর্ঘ দেড় বছর ধরে তাকে নিজের অফিসে আশ্রয় দিয়ে রেখেছিলেন।

ডাকসুর পক্ষ থেকে বলা হয়, গত এক বছরে রুহুল আমিনসহ ফ্যাসিবাদপন্থীদের বিচারের দাবিতে বহুবার লিখিত ও মৌখিকভাবে আবেদন জানানো হয়। এমনকি ডাকসু গঠনের পরও ছয় থেকে সাতবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে আজ (রবিবার) রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির পর প্রশাসন তাকে ওএসডি করতে বাধ্য হয়।

ডাকসুর পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু রুহুল আমিনকেই নয়- যারা জুলাই গণহত্যাসহ অতীতের সব ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বৈধতা দিয়েছেন, সেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদেরও বিচারের মুখোমুখি করতে হবে। রুহুল আমিনকে ওএসডি করাই যথেষ্ট নয়, দ্রুত তাকে আইনের আওতায় আনতে হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ওএসডি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close