বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেসবুকের মাধ্যমে মেট্রো দুর্ঘটনায় কালামের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:০৪ AM

রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত হন নারায়ণগঞ্জের আবুল কালাম (৩৫)। তার অকাল মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, আবুল কালামের পাঁচ বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে। এত অল্প বয়সেই তারা বাবাকে হারিয়েছে।

নিহত কালামের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, “দুপুরে টেলিভিশনে দেখি মেট্রোরেলের নিচে একজন মারা গেছেন। পরে ফেসবুকে একটি পাসপোর্টের ছবি দেখি, তখনই বুঝতে পারি, সে আমাদের কালাম।”

পরিবার সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে আবুল কালাম একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে। ব্যবসায়িক কাজে তিনি নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।

রবিবার সকালে নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে যান তিনি। সেখান থেকে কাজের প্রয়োজনে দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় পৌঁছান। এ সময় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান কালাম।

চাচাতো ভাই গণি চোকদার আরও জানান, ছোটবেলায় বাবা-মাকে হারান কালাম। ভাইবোনদের সান্নিধ্যেই বড় হয়েছেন তিনি। মৃত্যুর কিছুক্ষণ আগেও পরিবারের সঙ্গে কথা হয়েছিল তার।

কালামের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা জানান, পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন কালাম। এমন দুর্ঘটনায় তার মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   মেট্রো   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close