প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ AM

সংগৃহীত ছবি
রাজধানীতে প্রতিদিনই সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠনের নানা কর্মসূচি পালিত হয়।
আজ শনিবার (২৫ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, চলুন জেনে নেয়া যাক।
তথ্য উপদেষ্টার কর্মসূচি
‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক একটি জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছে। তোপখানা রোডে বিএমএ ভবনের ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে সকাল ১০টা এ সংলাপ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা ১১টায় ডিএসও অফিসের সামনে (অ্যারাইভাল গেট) তিনি ব্রিফ করবেন।
সালাহউদ্দিন আহমদের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় শিক্ষায় মূল্যবোধ পরিপন্থি সিদ্ধান্ত’ বাতিলের দাবিতে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আব্দুস সালামের কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
রিজভীর কর্মসূচি
বেলা ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ‘জিপি-৫ কৃতি শিক্ষার্থী শের-ই-বাংলা ফাউন্ডেশন আয়োজিত সংবার্ধনা অনুষ্ঠান-২০২৫’ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
খেলাফত মজলিসের কর্মসূচি
জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মতিঝিলে শাপলাচত্বরে এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিবেন আমিরে মজলিস মামুনুল হক।