বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
শেখ হাসিনার পরিকল্পনায় দেশজুড়ে নাশকতার তৎপরতা চলছে: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।

শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত ধানের শীষের প্রচারণা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের ভেতরে নাশকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলার পেছনে শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে। তিনি ভারতে বসে তার দোসরদের মাধ্যমে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এর ফলে দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগা এবং অন্যান্য স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোও এই নাশকতারই অংশ। ভবিষ্যতে এমন নাশকতা রোধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের সজাগ থাকা জরুরি। 

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি ফিরে আসবে। 

তিনি আরও অভিযোগ করেন, পালিয়ে থাকা দলটি আগামী নির্বাচনকে ব্যাহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের এসব পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেন। এছাড়া, বিএনপির ধানের শীষের প্রতীককে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছে ভোট চাওয়ার কাজ শুরু করতে দলের সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   পরিকল্পনায   দেশজুড়ে   নাশকতা   তৎপরতা   চলছে   গয়েশ্বর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close