বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে : নীলা চৌধুরী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেতা সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু হয়েছে। মামলায় ১১ জনকে আসামি করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লন্ডন থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, “এই ২৯ বছর আমাকে খারাপ বলা হয়েছে, আমার ছেলেকে খারাপ বলা হয়েছে। এমনকি আমাকে দোষারোপ করা হয়েছে যে আমি আমার ছেলেকেই মেরেছি। কিন্তু আমি সবসময় বিশ্বাস করেছি, এটা হত্যা; একদিন আইনে প্রমাণ হবে।”

তিনি আরও বলেন, “আদালতের নির্দেশে এখন মনে হচ্ছে ন্যায়বিচার পাচ্ছি। এটা আমার মানসিক শান্তি দিয়েছে। এত দ্রুত মামলার অগ্রগতি হবে ভাবিনি। এখন মনে হচ্ছে দীর্ঘদিনের লড়াই সফল হতে যাচ্ছে।”

নীলা চৌধুরী অভিযোগ করে বলেন, “এই এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। যে একসময় আমার ছেলের পিছে ঘুরত, সেই ডন আজ আমাকে হুমকি দিচ্ছে, এটা চিন্তার বিষয়।”

খুনের আলামত নিয়ে তিনি বলেন, “খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয়। ওর শরীরে খুনের চিহ্ন ছিল। সামিরার ঘনিষ্ঠরা নিজেরাই পরে বলেছে কীভাবে ওকে খুন করা হয়েছে। সামিরা চট্টগ্রাম থেকে লোক এনেছিল। আজিজ মোহাম্মদের ফ্ল্যাটে তার লোকজন থাকত। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।”

নীলা চৌধুরী আশা প্রকাশ করেছেন, “অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে আমি ন্যায়বিচার পাব। যারা এতদিন আমাকে হুমকি দিয়েছে, তাদেরও বিচার হবে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নীলা চৌধুরী   ডন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close