বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:১৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ শুক্রবার (২৪ অক্টোবর) জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। ঢালিউডে আসার পর থেকে তিনি বরাবরই জাঁকজমক আয়োজনে দিনটি উদযাপন করতেন। তবে গত তিন বছর ধরে জন্মদিন কাটিয়েছেন একেবারেই ঘরোয়া পরিবেশে। এবার সেই ধারায় কিছুটা পরিবর্তন এসেছে। চার দিন আগেই কেক কেটে আগাম উদযাপন করেছেন নিজের জন্মদিন।

তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, জন্মদিনের দিন সকালে ফেসবুকে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা।

ফেসবুকে পরীমণি লিখেছেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, কষ্ট, সুখ, ভালোবাসা; সব কিছু নিয়েই আজকের এই জীবন।”

পোস্টের শেষে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

এর আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের জন্মদিনের কথা স্মরণ করিয়ে দেন পরীমণি। পোস্টে উল্লেখ করেন, এ বছর তিনি দেশে থাকবেন না, তাই আগেভাগেই জন্মদিন উদযাপন করেছেন। কেক কাটার সময় তার সঙ্গে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।

ছবি প্রকাশের পর অর্ককে নিয়ে ভক্তদের কৌতূহল তৈরি হয়। কেউ কেউ জানতে চান, অর্কের সঙ্গে পরীমণির সম্পর্ক কী।

সে প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন পরীমণি। তিনি লেখেন, “অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকে, আর আমাদের বাসাও একই এলাকায়। ও খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয়। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছিল, গিয়ে দেখি এই আয়োজন।”

অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানিয়ে পরীমণি একটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন এবং লেখেন, “এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।”

উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। সম্প্রতি তিনি অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘ডোডোর গল্প’।












স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পরীমণি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close