বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
পঞ্চগড়ে পতাকা বৈঠকে শিশুসহ ৬ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ AM আপডেট: ২৪.১০.২০২৫ ১১:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশুসহ ছয় বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের শুকানি সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ হস্তান্তর সম্পন্ন হয়।

বিকেলে বিজিবি তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

হস্তান্তরিত ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান এলাকার সঞ্জয় কুমার রায় (৩৪), শ্রীমতী বিসায়া রাণী (৩০), তাতময় রায় (৩), বর্ণা রাণী (৯), আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকার শ্রীমতী ব্রিতি রাণী (১৮) ও নবদ্বীপ চন্দ্র বর্মণ (২২)।

বিজিবি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের মদনবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। বৃহস্পতিবার সকালে বিএসএফ আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের তথ্য নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নকে জানায়।

পরবর্তীতে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে জিডি মূলে থানায় হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক ছয় বাংলাদেশিকে বিজিবি আমাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close