বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতে যাত্রীবাহী এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:০৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী এসি বাসে আগুন ধরে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এনডিটিভি জানিয়েছে, মৃতের সংখ্যা ১০ জন হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে বুধবার মধ্যরাতে হায়দরাবাদ থেকে রওনা দেয়। ভোরের দিকে জাতীয় সড়ক–৪৪ (এনএইচ–৪৪) দিয়ে যাওয়ার সময় কুর্নুলের কাছে এটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বাসের চালক ও সহকারীসহ মোট ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজে দেখছে। যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই জানালাগুলো সহজে খোলা যাচ্ছিল না। যারা জানালা ভেঙে বের হতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।

নিখোঁজ যাত্রীদের শনাক্তকরণ ও মৃতদেহ উদ্ধারের কাজ এখনো চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close