| শিরোনাম: |

সকালে অফিস বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে দেখলেন আপনার শার্ট কুঁচকে গেছে এবং হাতের কাছে ইস্ত্রিও নেই। এই পরিস্থিতিতে দুশ্চিন্তার কিছু নেই। কিছু সহজ ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেই আপনি আপনার পোশাককে কয়েক মিনিটের মধ্যে পরিপাটি করতে পারেন।
ইস্ত্রি ছাড়া পোশাক সুন্দর করার ঘরোয়া উপায়গুলো:
১. হেয়ার ড্রায়ার
জামার কুঁচে অংশে হালকা করে ঠান্ডা পানি ছিটিয়ে দিন। এরপর হেয়ার ড্রায়ারের বাতাস হালকা চাপ দিয়ে ব্যবহার করুন। এতে জামাটি দ্রুত শুকিয়ে যাবে এবং কুঁচকানো ভাবও কমে যাবে।
২. ভেজা তোয়ালে
ইস্ত্রি না থাকলে ভেজা তোয়ালে কাজে লাগাতে পারেন। মসৃণ জায়গায় জামাটি রাখুন, তার ওপর ভেজা তোয়ালে বিছিয়ে হাত দিয়ে টানটান করে চেপে দিন। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকোলে সব কুঁচকানো ভাব দূর হয়ে যাবে।
৩. হেয়ার স্ট্রেটনার
হেয়ার স্ট্রেটনার শুধু চুল নয়, পোশাকও সোজা করতে ব্যবহার করা যায়। জামার কলার, হাতা বা টাইয়ের মতো ছোট অংশ সহজেই স্ট্রেটনার দিয়ে সোজা করা সম্ভব। ব্যবহারের আগে অল্প পানি ছিটিয়ে দিয়ে কাপড় ভিজিয়ে নিন, তারপর স্ট্রেটনার দিয়ে চুল টানার মতো টেনে দিন।
৪. ভিনেগার স্প্রে
চার কাপ পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে রাখুন। কুঁচকানো অংশে স্প্রে করুন এবং হাত দিয়ে ঘষে টান টান করুন। কয়েক মিনিটের মধ্যে পোশাকের ভাঁজ অনেকটাই মিলিয়ে যাবে এবং জামা/শার্ট হয়ে উঠবে পরিপাটি।
৫. গরম পাত্র ব্যবহার
অ্যালুমিনিয়াম, তামা বা লোহার পাত্র গরম করে তার তলা দিয়ে পোশাকের ভাঁজে চাপ দিন। এতে ভাঁজগুলো টানটান হয়ে যাবে এবং জামা সুন্দরভাবে সোজা হবে।
এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করে আপনি ইস্ত্রি ছাড়া দ্রুত পোশাককে পরিপাটি রাখতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ