বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের হাতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:৪৫ AM

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেলে, অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। বর্তমানে এসব দায়িত্ব আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

বৃহস্পতিবার, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের সিদ্ধান্ত জানান।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর, অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদায়ন, পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক সব কার্যক্রম সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। এছাড়া, সুপ্রিম কোর্ট নিজস্ব বাজেট ও আর্থিক ব্যবস্থাপনার অধিকার পাবে, অর্থাৎ আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। যেহেতু অধ্যাদেশে আর্থিক সংশ্লেষ সংযুক্ত, তাই অর্থ উপদেষ্টার মতামত প্রয়োজন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করা হবে। এই আলোচনা শেষে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আইন মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close