বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসলামোফোবিয়া রোধে নরওয়ের অন্যান্য পদক্ষেপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলাম ও মুসলিমদের নিরাপত্তায় এবার এক অন্যান্য পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। ইসলামফোবিয়া ও মুসলিমবিরোধী ঘৃণা-অপরাধ প্রতিরোধে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদন থেকে জানা এ তথ্য গেছে। 

প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (১৯ অক্টোবর) নরওয়ের রাজধানী ওসলোতে অনুষ্ঠিত ‘স্টপ ইসলামোফোবিয়া’ সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফর্ম এর উদ্বোধন করা হয়।  

নতুন এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বা বৈষম্যমূলক ঘটনার তথ্য সংগ্রহ করা হবে, এবং একটি পূর্ণাঙ্গ জাতীয় ডাটাবেস তৈরি করা হবে। যার লক্ষ্য হলো, ইসলামভীতি প্রতিরোধে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নিশ্চিত করা।

প্ল্যাটফর্মটির উদ্বোধন করে ওসলোর মেয়র অ্যান লিন্ডবোয়ে বলেন, একটি ন্যায্য ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। ঘৃণা ও বৈষম্য মোকাবিলায় ধর্মীয় সংগঠন, নাগরিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানো সময়ের দাবি।

ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক জানায়, ইসলামভীতি শুধুমাত্র একটি সংখ্যালঘু গোষ্ঠীর সমস্যা নয়, বরং এটি পুরো সমাজের গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক আস্থার উপর গুরুতর প্রভাব ফেলছে। প্রতিদিনের জীবনযাপন, কাজের পরিবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের সম্পর্কে নেতিবাচক ধারণা সমাজে ভীতি ও বিভাজনকে আরো শক্তিশালী করছে।

সংগঠনটি আরো জানায়, ইসলামভীতি শুধু সংখ্যালঘু মুসলমানদের নয়, গোটা সমাজের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আস্থার জন্য হুমকি। শিক্ষা, সংলাপ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে ঘৃণাবাদ মোকাবিলাই হবে এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। আগামীতে মসজিদ, সরকারি সংস্থা ও নাগরিক সমাজ সংগঠনের কার্যক্রমেও সহযোগিতা জোরদার করার পরিকল্পনা রয়েছে।

নরওয়ের নতুন এই উদ্যোগকে ধর্মীয় বৈষম্য মোকাবিলায় একটি প্রমাণনির্ভর ও সমন্বিত জাতীয় কৌশল হিসেবে দেখা হচ্ছে, যা দেশটির সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচারের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।



স্বদেশ প্রতিদিন/আইএমএস/রাফি



আরও সংবাদ   বিষয়:  ইসলামোফোবিয়া   নরওয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close