বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন বিজ্ঞপ্তিতে কত হয়েছে প্রাথমিকে প্রধান শিক্ষকদের বেতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:১৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ ও বেতনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩৫ টাকা, আর প্রশিক্ষণবিহীনদের জন্য ১১,৩০০ থেকে ২৭,২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যোগ্যতা ও পরীক্ষার প্রক্রিয়ার বিস্তারিতও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনে যোগ্যতা ও বেতন গ্রেড

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেউ চাকরি পেলে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের বেতন স্কেল ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ২৩০ টাকা।

পরীক্ষার পদ্ধতি
প্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  নতুন বিজ্ঞপ্তি   প্রাথমিক   প্রধান শিক্ষক   বেতন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close