সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
জামালপুরে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি
মহিউদ্দিন আহমেদ, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:২৯ পিএম

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (কমান্ডেন্ট) রুমানা আক্তার পিপিএম।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় তিনি জামালপুর পুলিশ ক্যাম্পে পৌঁছেন। পরবর্তী সময়ে তিনি ক্যাম্পের বিভিন্ন কক্ষসমূহ ঘুরে দেখেন এবং ক্যাম্প দায়িত্বপালনরত পুলিশের অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার নদী বেষ্টিত অপরাধ প্রবন এলাকা গুয়াগাছিয়া একাধিক নৌডাকাত ও চাঁদাবাজ চক্রের সদস্যদের প্রতিরোধ ও ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চলতি বছর ২২ আগস্ট গজারিয়ার জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ক্যাম্প স্থাপনের মাত্র তিনদিন পর ২৫ আগস্ট সন্ধ্যায় ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় নয়ন-পিয়াস বাহিনীর সদস্যরা। দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এ ঘটনায় এখন পর্যন্ত নয়নের বড়ভাই রিপনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো জানা গেছে, জামালপুর পুলিশ ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যদের দিকনির্দেশনা ও মনোবল বৃদ্ধি করার জন্য অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এই ক্যাম্প পরিদর্শন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন আর আর এফ এর ডেপুটি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ ইমামুল হক সাগর, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশিদ, গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ ও পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   পুলিশ ক্যাম্প   ডিআইজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close