বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উলিপুরে ব্রহ্মপুত্র নদে ইলিশ শিকারের মহোৎসব, প্রশাসন নীরব
‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:২১ পিএম
উলিপুরে ব্রহ্মপুত্র নদে ইলিশ শিকারের মহোৎসব

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ইলিশ শিকারের মহোৎসব

‎কুড়িগ্রামের উলিপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্মপুত্র নদে চলছে ইলিশ শিকারের মহোৎসব। অজ্ঞাত কারণে মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের নীরবতা এবং নজরদারির অভাবে জেলেদের জালে প্রতিদিনই ধরা পড়ছে প্রচুর পরিমাণ ইলিশ, যা বিভিন্ন ঘাটে ও বাজারে বিক্রি হচ্ছে প্রকাশ্যে।
‎সরেজমিনে উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা ও ব্রহ্মপুত্র নদে জেলেদের নৌকা নিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রশাসন কিংবা মৎস্য বিভাগের কোন অভিযান দেখা যায়নি। সেখানে নির্বিচারে ভোর থেকে রাত পর্যন্ত ইলিশ শিকার করছে জেলেরা। গত ৪ অক্টোবর থেকে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও শুধুমাত্র দুই/তিনদিন উপজেলা প্রশাসন দায়সারাভাবে অভিযান চালিয়ে কয়েক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছেন বলে জানা গেছে।
‎স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও মৎস্য বিভাগের উদাসীনতায় ব্রহ্মপুত্র নদে অবাধে মা ইলিশ নিধন চলছে। এতে ইলিশের প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
‎তবে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সরকারি যে সহায়তা দেয়া হয়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ কারণে পেটের দায়ে বাধ্য হয়ে মাছ শিকারে নেমেছেন তারা।
‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, জেলা মৎস্য বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল ২১ অক্টোবর সাহেবের আলগা এলাকায় ৭ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪ কেজি ইলিশ মাছ জব্দ করে জেলা মৎস্য বিভাগ। এর আগে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
‎উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি যাতে মা ইলিশ নির্বিঘ্নে প্রজনন করতে পারে। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সাথে কথা বলে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
‎এ বিষয়ে বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা জানান, ব্রহ্মপুত্র নদে ইলিশ শিকার রোধে দুই/তিনদিন অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  উলিপুর   ব্রহ্মপুত্র নদ   ইলিশ শিকার   মহোৎসব   প্রশাসন   নীরব   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close