মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পলাশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:২৪ পিএম

নরসিংদীর পলাশ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বক্কর সিদ্দিকী।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে গিয়ে ইউএনও আবু বক্কর সিদ্দিকী বলেন, “শুধুমাত্র বলপ্রয়োগ করে কোনো ছেলে বা মেয়েকে ভালো পথে আনা সম্ভব নয়। প্রথমত বাবা-মাকে সন্তানের প্রতি নজর দিতে হবে, সে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কী করছে? এসব বিষয়ে সচেতন হতে হবে। পরিবার থেকেই সচেতনতা শুরু হলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে। 

তিনি আরও বলেন, “নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা ইসমাইল খাইরি, এনসিপি পলাশ উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, পল্লী বিদ্যুতের ডিজিএম এইচ এম সুমনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ পলাশ গড়ে তোলা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

সভা শেষে “মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে পলাশ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী সার্কেল। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  পলাশ   আইন-শৃঙ্খলা   সভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close