বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২:৩৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (বিএমইবি) জানিয়েছে, ফরম পূরণ ২২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর।

ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) লগইন করে EIIN/Code ও Password ব্যবহার করে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে থেকে বোর্ড ফি পরিশোধ করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি এবং ২০০ টাকা কেন্দ্র ফি প্রদান করতে হবে। বোর্ড অনুমোদিত ইবতেদায়ি, সংযুক্ত ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ অংশ নিতে পারবে।

যেসব মাদরাসার EIIN বা পাসওয়ার্ড নেই, তারা ‘New Password’ অপশন ব্যবহার করে কোড ও প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নম্বর দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবে।

ফরম পূরণের পর শিক্ষার্থীদের তথ্য যাচাই করে ‘Final Submit’ বাটনে ক্লিক করতে হবে। ভুল তথ্য বা সময়সীমা অমান্য করলে আবেদন বাতিল হবে।

যদি কোনো ভুল থাকে, তাহলে Edit অপশনে ক্লিক করে তা সংশোধন করা যাবে।

বোর্ড মাদরাসাগুলোকে সময়মতো ফি জমা ও শিক্ষার্থীর তথ্য আপলোড করার জন্য অনুরোধ করেছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ইবতেদায়ি   বৃত্তি পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close