প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২:২৫ পিএম

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে দায়িত্ব পালনের সময় ম্যাজিস্ট্রেটরা কোনো চাপের কাছে মাথা নত করবেন না। নির্বাচনে কমিশনও কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং আইন অনুযায়ী নির্দেশনা প্রদান করবে।
বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
সিইসি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার ফলে দেশের বর্তমান দূরাবস্থা সৃষ্টি হয়েছে, যা উত্তরণ করতে হলে আইন মেনে কাজ করতে হবে। তিনি যেকোনো সংকট মোকাবেলার মানসিকতা রাখার পরামর্শও দেন।
তবে প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ করেন, ভোট বাক্স দখল করার পর মাঠে গিয়ে দায়িত্ব পালন করা সমীচীন নয়।
স্বদেশ প্রতিদিন/শাহো