বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিচ দেখে ভেবেছিলাম টিভি নষ্ট: আকিল হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১০:২৬ AM
ফাইল ছবি

ফাইল ছবি

সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল উইকেট। প্রথম দুই ওয়ানডেতেই খেলা হয়েছে বেশ গাঢ় রঙের ‘কালো’ পিচে। তবে প্রথম ম্যাচের উইকেট দেখে নিজের টিভিই নষ্ট ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ছিলেন না তিনি। বাড়িতে বসেই প্রথম ওয়ানডে দেখেছিলেন টিভিতে। সেদিনের পিচের কালচে রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মজার মন্তব্যও চলেছিল।

দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকিল বলেন, আমি সেদিন টিভি অন করেছিলাম। প্রথমেই টিভিটা চেক করি, কারণ আমার মনে হচ্ছিল, টিভিটা নষ্ট হয়ে গেছে! পিচটা পুরো কালো ছিল। তখন ভাবছিলাম, ‘নিশ্চয়ই আমার টিভি নষ্ট হয়েছে।’ সত্যিই অবাক হয়েছি।

মিরপুরের এই স্পিন সহায়ক উইকেট দেখেই ওয়েস্ট ইন্ডিজ দল আকিলকে জরুরি ভিত্তিতে বাংলাদেশে উড়িয়ে আনে। দীর্ঘ ফ্লাইট শেষে মঙ্গলবার ভোর ৪টায় দলের সঙ্গে যোগ দেন তিনি, আর দুপুরেই নেমে পড়েন মাঠে।

পুরো ১০০ ওভার বলের পর সুপার ওভারেও বল হাতে দায়িত্ব পান আকিল। যদিও তিনি দেন দুইটি ওয়াইড ও একটি নো বল, তবুও ওয়েস্ট ইন্ডিজকে ১ রানের রোমাঞ্চকর জয় এনে দেন। মূল ম্যাচে ৪১ রানে নেন ২ উইকেট এবং ব্যাট হাতে করেন ১৭ বলে ১৬ রান।

২০২৩ সালের জুলাইয়ের পর এটিই ছিল আকিলের প্রথম ওয়ানডে ম্যাচ। তবে দলে না থাকা নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

প্রথম ম্যাচে আমি ভাবিনি কেন দলে নেই। আমি নির্বাচকদের ওপর ভরসা রাখি। আমার কাজ মাঠে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়া, বাকি কাজ নির্বাচকদের বলেন আকিল হোসেন।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  আকিল হোসেন   উইকেট   ওয়েস্ট ইন্ডিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close