সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
রাজবাড়ীর গোয়ালন্দে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:৩২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় মকিম সরদার (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকিম সরদার গোয়ালন্দের সানাউল্লাহ ফকিরপাড়ার দিরাজ সরদারের ছেলে।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মকিম সরদার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে আরব আলী সরদার জানান, তার বাবা রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিম শেখ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করা হয়। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”




আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close