বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ অভিযান
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:৪৪ AM

চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চালানো হয়েছে। অভিযানে তিনটি শ্যালো ড্রেজার মেশিন ও দেড়শ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সকালে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এর নেতৃত্বে এবং জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলার কেরারহাট ইউনিয়নের আজম নগর খালে দীর্ঘদিন ধরে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়।

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ড্রেজার মেশিন, দেড়শ ফুট পাইপ, তেল ভর্তি জেরিকেন এবং অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, “অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাই কারও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি স্থানেই ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও জানান, “জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। পরিবেশ ও খাল রক্ষায় কেউ ছাড় পাবে না।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   অবৈধ   বালু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close