প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:৫০ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে শিবচর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবচর বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেন এবং বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (দিপু), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নাসিম, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আইন ফোরাম ছাত্র সংসদ ও বর্তমান ঢাকা জজ কোর্টের এপিপি শাহিন মৃধা এবং উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরে জুমার নামাজ শেষে আম্বিয়া হাকীমিয়া এতিমখানা ও জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। আমরা তাঁর সুস্থতা কামনা করছি এবং তিনি যেন দ্রুত জনগণের পাশে ফিরে আসেন, সেই প্রার্থনা করছি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে