সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি মারুফা, কারণ জানালেন সোবহানা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী বিশ্বকাপে বাংলাদেশের পেসার মারুফা আক্তারের ইনসুইং নিয়ে যথেষ্ট আলোচনা হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার নাম একাদশে নেই। প্রথমে শঙ্কা করা হয়েছিল ইনজুরির জন্য, কিন্তু ম্যাচ শেষে তার কারণ জানালেন হাফসেঞ্চুরি করা সোবহানা মোস্তারি।

সোবহানা বলেন, “মারুফার না খেলা ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেনের সিদ্ধান্ত। সে ইঞ্জুরি থেকে ফিরে এসেছে এবং এক বছর ধরে হাতে সমস্যা ছিল। হয়তো মনে হয়েছে আজ তাকে বিশ্রাম দেওয়া উচিত। পরের দুই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ, তাই সেখানে তাকে ভালোভাবে ব্যবহার করা হবে। স্পিনাররাও ভালো করছে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে ভালো শুরু হলেও বাংলাদেশের দল ২০০ রানের লক্ষ্য অতিক্রম করতে পারেনি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দল ১৯৮ রান সংগ্রহ করে, যা অজিদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ একদিনের দলীয় স্কোর। মোস্তারি ৬৬ এবং রুবাইয়া হায়দার ৪৪ রান করেন।

সোবহানা আরও বলেন, “অস্ট্রেলিয়ার ব্যাটাররা দুর্দান্ত খেলেছে। টানা উইকেট হারানোর কারণে স্কোরিং শট খেলতে পারিনি। বোলিং ভালো হয়েছে, আশা করি পরের ম্যাচে আরও ভালো ফলাফল আনতে পারব।”

ওয়ানডেতে অস্ট্রেলিয়া মাত্র ২৪.৫ ওভারে ১০ উইকেটে জয়ী হয়। অ্যালিসা হিলি ১১৩ ও ফোবে লিচফিল্ড ৮৪ রানে অপরাজিত থাকেন। ৫ ম্যাচে ৪ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের সঙ্গে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে, বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা এখন সংকীর্ণ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মারুফা   সোবহানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close