প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৫১ পিএম

ফাইল ছবি
উত্তরবঙ্গের মানুষের গুরুত্বপূর্ণ দাবী তিস্তা মহাপরিকল্পনা। এবং এইটা অবশ্যই ভারতের পরিবর্তে চীনের সহযোগিতায় করতে হবে। তাহলেই ভৌগোলিক কারণে ভারত প্রেশারে থাকবে। এর মাধ্যমে ভারত থেকে আমাদের যৌক্তিক ও ন্যায্য হিস্যা বুঝে পাওয়া যাবে।
ভারত তিস্তা মহাপরিকল্পনার ঘোরতর বিরোধী। প্রায় লক্ষাধিক মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছে বলা যায় বর্তমান সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ ইভেন্ট এটি অথচ মিডিয়া পাড়ায় এটা নিয়ে তেমন কোনল আলোচনা দেখছি না। ২/১ টা মিডিয়ার কথা বাদ দিলে যা কাভারেজ পাচ্ছে তা আমার কাছে অনেকটা দায়সারা মনে হচ্ছে।
কিছু সিলেক্টিভ মিডিয়ার এমন আচরণকে আমি সন্দেহের চোখে দেখি। স্বভাবতই প্রশ্ন জাগে এইসকল মিডিয়া গুলো কী জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে খুশি করতে চাচ্ছে?
আমার খুব ইচ্ছে করছে এই প্রতিবাদে যুক্ত হইতে। সুযোগ থাকলে আমি অবশ্যই অংশগ্রহণ করতাম। উত্তরবঙ্গ বিএনপি বিশেষ করে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে আন্তরিক ধন্যবাদ এই জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এতোবড় প্রতিবাদ আয়োজন করার জন্য।
তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই হতে হবে। কোনো ধরনের যদি বা কিন্তু মেনে নেওয়া হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও এই প্রতিবাদে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
লেখক: সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ডাকসু।