বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাকসু নির্বাচন
আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:০২ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ১২:৩২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট দেওয়ার পর আঙুলের কালি মুছে যাচ্ছে এমন অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলে ভোট দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী এ বিষয়টি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আব্দুল জাব্বার জানান, ভোট দেওয়ার পর হাত ঘষতেই কালি উঠে যাচ্ছে। এতে যেকেউ চাইলে আবার ভোট কেন্দ্রে ঢুকতে পারবে, যা জাল ভোটের শঙ্কা সৃষ্টি করে। সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী জুবায়ের বলেন, পরীক্ষামূলকভাবে পানি দিয়ে হাত ধুয়ে দেখেছেন, কালি উঠে যাচ্ছে।

এদিকে রাকসু নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোটের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা তার ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেও একই অভিযোগ করেছেন।


তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, দেশের বাইরে থেকে আনা অমোচনীয় কালি ব্যবহার করা হয়েছে। প্রতিটি কলমের দাম ৮৭০ টাকা। তিনি আরও বলেন, এটি একটি সিম্বলিক বিষয় মাত্র; ভোটার আইডি দেখিয়ে স্বাক্ষর করলে ব্যালট পাবেন, তাই দ্বিতীয়বার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।

ভোটগ্রহণ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয়। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রাকসু নির্বাচন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close