বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাকসু নির্বাচনে চলছে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:২৫ AM আপডেট: ১৬.১০.২০২৫ ১০:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। ভোট শেষে গণনা করে রাতেই ফল ঘোষণা করা হবে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী। একইসঙ্গে সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট ৪৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯১৮ জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, রাকসু নির্বাচনে ১০টি প্যানেল ছাড়াও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৫ জন।

ভোটগ্রহণ প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৯টি একাডেমিক ভবনের ৯৯০টি বুথে অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের জন্য নির্দিষ্ট ভবন ও রুমভিত্তিক বুথ নির্ধারণ করা হয়েছে। একজন ভোটারকে ৪৩টি পদে ভোট দিতে ১০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে, অর্থাৎ প্রতিটি ভোট দিতে গড়ে ১৪ সেকেন্ড সময় পাবেন ভোটাররা।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রে প্রবেশে শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। কেন্দ্রের অভ্যন্তরে কোনো প্রকার প্রচারণা বা মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট শেষে ৫০ মিটারের মধ্যে অবস্থান করাও যাবে না। তিনটি করণীয় ও চারটি বর্জনীয় নিয়ম মেনে ভোট দিতে হবে শিক্ষার্থীদের।

ভোট গণনা করা হবে মোট ৬টি অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে এলইডি স্ক্রিনে ফলাফল প্রদর্শন করা হবে। চূড়ান্ত ফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। পুরো ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া থাকবে সিসি ক্যামেরার আওতায়।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রাকসু   নির্বাচন   ভোটগ্রহণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close