বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাহারা না হলে কে উনি?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৯:১০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাহারা। সবমিলিয়ে যার সিনেমা রয়েছে ৬০টির মতো। অভিনয় থেকে দূরে রয়েছেন দীর্ঘ ছয় বছর।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে সরব হতে দেখা যায় এই নায়িকাকে। একের পর এক ছবি পোস্ট করতে থাকেন।

তবে, বেশকিছু ছবি দেখে ঢাকাই চলচ্চিত্রের দর্শকরা হতবাক। কেননা সাহারা যে লুকে ছবি পোস্ট করেছেন তা আকর্ষণীয়। ছবিগুলো ছড়িয়ে পড়ে ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে।


যাচাই করে দেখা গেছে, সাহারার নামে যে ছবিগুলো ছড়ানো হচ্ছে তা মোটেও ওই অভিনেত্রীর নয়। তাবাসসুম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ও শ্রেতা নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা- ওইসব ছবি থেকে সম্পাদন করে সাহারার মুখ বসানো হয়েছে। আবার কোনো ছবি এআই দিয়ে বানানো।

খোঁজ নিয়ে জানা গেছে, সাহারার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হচ্ছে সেটিও ভুয়া।

সিনেমা ছেড়ে দেওয়ার কারণ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেছিলেন, “বর্তমানে স্বামী-সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা। অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগই নেই। এ ছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না। তাই তার পছন্দ-অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি। ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই।”

এই চিত্রনায়িকা আরো বলেন, রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে ‘সাহারা ফ্যাশন হাউজ’ নামে তার কাপড়ের ব্যবসা রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি। পাশাপাশি সংসার তো রয়েছেই।

এদিকে সাহারার এমন লুক দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন। তারা নানা পোস্ট এবং মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছেন। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অভিনেত্রী   সাহারা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close