বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রূপগঞ্জে তেলের পাম্প বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম
নিহত মানসুর

নিহত মানসুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ তেলের পাম্প “মোল্লা ফিলিং স্টেশনে” বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মানসুর নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানসুর। মোটা টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে এলাকার প্রভাবশালী মহল দেনদরবার করছে বলে গুঞ্জন রয়েছে।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তারাইলে জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়া প্রশাসনের অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে অবৈধভাবে “মোল্লা ফিলিং স্টেশন” নামের একটি তেলের পাম্প পরিচালনা করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতা গোলজার মোল্লা। পাম্পে তেল, মবিল, অকটেন, ডিজেল বিক্রি করা হতো। 

পরে গত ৭ অক্টোবর বুধবার পাম্পটি পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মানসুর নামে এক শ্রমিক দগ্ধ হয়। পরে ঢাকা মেডিকেলে ৭ দিন চিকিৎসাধীন অবস্থায় মানসুরের মৃত্যু হয়। মানসুরের মৃত্যুর ঘটনা মোটা অঙ্কের টাকায় ধামাচাপা দিতে দেনদরবার করছে স্থানীয় প্রভাবশালী মহল।

এলাকাবাসী জানান, ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষের জীবনকে ঝুঁকিতে রেখে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল ব্যবসা চালিয়ে আসছে মালিকপক্ষ। এ বিষয়ে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তারা।

মোল্লা ফিলিং স্টেশনের মালিক গোলজার মোল্লা জানান, গত বুধবার (৭ অক্টোবর) ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। দেনদরবারের বিষয়টি সঠিক নয়।

কাঞ্চন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শুধু তেল বিক্রির জন্য মোল্লা ফিলিং স্টেশনকে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে পেট্রোল বা অকটেন পাম্প পরিচালনা করার কোনো সুযোগ নেই। দু-এক দিনের মধ্যে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close