প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:২৭ পিএম

সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে। তবে কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে তা এখনো জানা যায়নি।
আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকা পোস্টকে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত ১৫টি ভোটকেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্রুতই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হবে বলে জানান তিনি।
ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে। নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোট নেওয়া হয়েছে। ফলাফল সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে প্রদর্শিত হবে।
উল্লেখ্য, চাকসুর ২৬টি পদের জন্য ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বী ৪৯৩ জন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৭,৫১৬ জন।