বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আনিসুল-সালমানদের বিরুদ্ধে তদন্ত ৮ জানুয়ারির মধ্যে সম্পন্নের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:২৪ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৩:২৬ PM
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম আগামী ৮ জানুয়ারির মধ্যে শেষ করতে বলা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জুলাই ও আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযুক্তদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীসহ সাবেক সচিব ও সংসদ সদস্যরা।

তবে তাদেরকে সাধারণ এজলাসে না এনে ট্রাইব্যুনালের খাস কামরায় শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তদন্ত ৮ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেন।

অন্যদিকে, জুলাই মাসে সংঘটিত কথিত গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলায় যুক্তিতর্কের চতুর্থ দিনের শুনানি চলছে। এদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন।

মঙ্গলবার দিনব্যাপী শুনানিতে দালিলিক প্রমাণ, ঘটনার স্থান (প্লেস অব অকরেন্স), গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাই মাসের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে পাঁচটি নির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করে।

এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ।

স্বদেশ প্রতিদিন / শাহো


আরও সংবাদ   বিষয়:  তদন্ত   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close