প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:১৫ পিএম

জুলাই ও আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোট সাতটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ মোট ৪৫ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বুধবার সকালে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়।
এই তালিকায় রয়েছেন শেখ হাসিনা সরকারের অন্তর্ভুক্ত প্রাক্তন ১০ জন মন্ত্রী, যাদের মধ্যে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এছাড়াও রয়েছেন একাধিক সাবেক সচিব ও সংসদ সদস্য।
অন্যদিকে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে দায়ের করা এক মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বুধবার যুক্তি উপস্থাপন করছেন।
এর আগে মঙ্গলবারের শুনানিতে মামলার বিভিন্ন দিক যেমন দলিল-প্রমাণ, ঘটনাস্থল, গণহত্যার বিস্তার, এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর