বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোচ্চারের জরিপ অনুযায়ী
রাকসু নির্বাচনে এগিয়ে ছাত্রশিবির, ধারের কাছে নেই ছাত্রদল
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:০৪ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ১:২১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ (রাকসু) -এ কে হবেন ভিপি, জিএস ও এজিএস?  এ সংক্রান্ত একটি জরিপ পরিচালনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা, সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপ তুলে ধরেন জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান।

জরিপে দেখা যায়, তিনপদেই এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট।’ এছাড়া, দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা এবং তৃতীয় অবস্থানে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’।

সোচ্চারের জরিপ পরিচালনায় অংশ নেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান রিচি সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তারা ১ হাজার ২৮৪ আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে জরিপ পরিচালনা করেছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০.৪ শতাংশ নারী, ১৩.২ শতাংশ অমুসলিম, ২.৩ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর (অবাঙালি) শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে ৭৯.৬ শতাংশ শিক্ষার্থী রাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন। ছাত্রীদের মধ্যে এর হার ৬৯.৪ শতাংশ, ছাত্রদের মধ্যে ৮৬.৫ শতাংশ। ৮৫.৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ৫৫.৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন রাকসু নির্বাচনে ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব পড়বে।

জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ৪০.৫ শতাংশ শিক্ষার্থীর পছন্দ এমন প্যানেল যেখানে রাজনৈতিক দল ও স্বতন্ত্র অ্যাক্টিভিস্টদের সমন্বয় আছে। এদিকে ৮২.৩ শতাংশ ভোটার ভোট দিবেন যোগ্য প্রার্থী দেখে, কোনো প্যানেল দেখে নয়। ৭৭.৪ শতাংশ শিক্ষার্থী বলেছেন, ব্যক্তিগত পরিচয় বা দল মুখ্য নয়, তারা ভোট দিবেন যোগ্য প্রার্থীকে।

জরিপ অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ভিপি পদে ৪৯ শতাংশ, জিএস ৩১.৭ এবং এজিএস ৩৩.৯ শতাংশ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' ভিপি পদে ২.৩ শতাংশ, জিএস পদে ২.৬ শতাংশ এজিএস পদে ৬.১ শতাংশ ভোট পেয়েছেন।

এছাড়া ভিপি পদে ১০.৩ শতাংশ, জিএস পদে ২০.১ শতাংশ এবং এজিএস পদে ১২.৩ শতাংশ শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবেন বলে মতামত জানিয়েছেন।

অন্যদিকে জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র অধিকার পরিষদ ভিপি পদে ১ শতাংশ জিএস, পদে ১.৯ শতাংশ, এজিএস পদে ১.২ শতাংশ, বাম সংগঠন ভিপি পদে ০.৩ শতাংশ, জিএস পদে ০.৫ শতাংশ, এজিএস পদে ০.৮ শতাংশ, ইসলামী ছাত্র আন্দোলন ভিপি পদে ০.২ শতাংশ, জিএস পদে ০.৩ শতাংশ, এজিএস পদে ০.৩ শতাংশ।

অন্যান্য দল ভিপি পদে ০.৫ শতাংশ, জিএস পদে ১.৩ শতাংশ, এজিএস পদে ০.৯ শতাংশকে ভোট দেওয়ার পক্ষে মতামত জানিয়েছেন। তবে জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে ৪৯ শতাংশ, জিএস পদে ৪১.৭ শতাংশ এবং এজিএস পদে ৪৪.৫ শতাংশ ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো মতামত জানাননি।

তবে অভিযোগ উঠেছে, সোচ্চারের সঙ্গে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের এজিএস পদপ্রার্থী সালমান সাব্বিরের সম্পৃক্ততা রয়েছে। জানা গেছে, তিনি এই সংগঠনের সাবেক সভাপতি।

জরিপ সংশ্লিষ্টরা বলেন,  জরিপ পক্ষপাতমূলক হওয়ার কোনো সুযোগ নেই। জরিপ পরিচালনায় সোচ্চারের কোনো সদস্য জড়িত ছিল না। এক্ষেত্রে সোচ্চারের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ৩০ জন সাধারণ শিক্ষার্থী জরিপ পরিচালনা করেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রাকসু   নির্বাচন   ছাত্রশিবির   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close