বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলে পৌঁছালেন ট্রাম্প
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা হার্জোগ ও নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:১৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তেল আবিবে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগ, ফার্স্ট লেডি মিখাল হার্জোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। এ সময় ট্রাম্পের সঙ্গে তাঁর জামাতা জ্যারেড কুশনার, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর)  ট্রাম্প ইসরায়েলি নেসেটে একটি ভাষণ দেবেন বলে জানা গেছে আল-জাজিরার এক প্রতিবেদনে। এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তি সংক্রান্ত শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করতে মিসরে যাত্রা করবেন।

এদিকে, গাজায় বন্দী থাকা অবশিষ্ট ইসরায়েলি নাগরিকদের মুক্তির কার্যক্রম শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার সকাল ৮টার পর সাতজন জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে। তাদের পরে ইসরায়েলি বাহিনীর কাছে পাঠানো হবে।

এক এক্স পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস তাদের জানিয়েছে, হামাস ৭ জন বন্দিকে তাদের কাছে হস্তান্তর করেছে।  তারা হলেন- ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল।

জিম্মিদের ফিরে পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। তবে ফিলিস্তিনের ম্যান্ডেলাখ্যাত জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি এই তালিকায় থাকবেন না। 

সূত্র: আল-জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close