বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিন মাসের মধ্যে শামীম ওসমানের ছেলেসহ আটজনের বিরুদ্ধে তদন্ত শেষের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৩০ পিএম

নারায়ণগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নসহ আটজনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে তিন মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জানুয়ারি ২০২৬।

রবিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি মামলার অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করে তদন্ত সম্পন্ন করতে অতিরিক্ত তিন মাস সময়ের আবেদন জানান। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে।

মামলায় একজন আসামি বর্তমানে কারাগারে আছেন। রবিবার সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন জানায়, নারায়ণগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়—যেখানে ৪০ জনেরও বেশি ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় অভিযুক্তরা আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী সদস্য বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের গ্রেফতারের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি, তবে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  শামীম   ওসমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close