বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাক-আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, উত্তেজনা চরমে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:১২ AM

আফগানিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সীমান্তে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাতে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এই সংঘর্ষ শুরু হয়।

দ্য হিন্দুর খবরে বলা হয়, সংঘর্ষ শুরু হয় পাকিস্তানি বিমান বাহিনীর একটি বিমান হামলার পরপরই। গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর প্রধানকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসলামাবাদ। এরপর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আফগান সেনাবাহিনী জানিয়েছে, ওই বিমান হামলার জবাবে তাদের সেনারা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলে তালেবান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে।

এদিকে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আফগান সেনাদের অসংখ্য গাড়ি পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে।

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। গত ১০ অক্টোবর আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পাকিস্তান তাদের রাজধানী কাবুলের আকাশসীমা লঙ্ঘন করেছে। এছাড়া মার্ঘা অঞ্চলের পাকতিকাতে একটি মার্কেটে বোমাবর্ষণ করেছে।

এটিকে ‘আফগানিস্তান-পাকিস্তানের ইতিহাসে একটি নজিরবিহীন, সহিংস ও নিন্দনীয়’ কাজ হিসেবে অভিহিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় গোলাগুলির শব্দও ভেসে আসে। পরবর্তীতে আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন মাধ্যম থেকে খবর আসতে থাকে সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) প্রধান নেতা নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, টিটিপির প্রধান নূর ওয়ালী মেসুদ কাবুলে ছিলেন না, এবং পাকিস্তানি বিমান হামলায় তিনি নিহত হননি।

বর্তমানে দুই দেশের সীমান্তে উত্তেজনা তুঙ্গে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাক   আফগান   সীমান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close