বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১:১১ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ১১:২৯ PM

সিলেটের গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে গোয়াইনঘাট থানার এসআই সৈয়দ তারিকুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রীর ছেলে জুনেদ আহমেদ (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে শিক্ষার্থীর মা প্রয়োজনীয় কাজে বাজারে গেলে বাড়ি ফাঁকা পেয়ে পার্শ্ববর্তী বাড়ির অভিযুক্ত যুবক জুনেদ আহমদ ওই শিক্ষার্থীকে রাত ১০ টার দিকে মেয়েটির নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানাতে নানাভাব ভয়ভীতি দেখায়।

ঘটনার প্রায় এক সপ্তাহ পর শুক্রবার দিবাগত রাতে ভিকটিমের মা গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে জুনেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ওসিসির জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close