বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
‘স্বৈরাচার হাসিনার পতনের পর এদেশে এখন নব্য স্বৈরাচার সৃষ্টি হয়েছে’
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত-পাখা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর এদেশে এখন নব্য স্বৈরাচার সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, একটি দল ক্ষমতায় যাবার আগেই সবকিছু দখল করে রেখেছে। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এই নব্য স্বৈরাচারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছে আমরা।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গাবালী উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সভায় বিএনপির সমালোচনা করে মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আমি নিজে আজীবন বিএনপির রাজনীতি করলেও ৫ই আগস্টের পর দলের অব্যাহত চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বের কারণে বাধ্য হয়ে পরিচ্ছন্ন রাজনীতি করা দল ইসলামী আন্দোলন-এ যোগ দিতে হলো। তারেক রহমান বারবার সতর্ক করলেও তার দলের কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ। তাই যে দলের কর্মীরা নেতার আদেশ মানে না, তাদের দ্বারা আগামীর বাংলাদেশ নিরাপদ হতে পারে না।’

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো প্রচারণায় সরব হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা কর্তৃক আয়োজিত এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা আনিসুর রহমান সভাপতিত্বে অন্যান্যরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  স্বৈরাচার   হাসিনা   পতন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close