বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি চলাকালীন পুলিশের হাতে এক ডাকাত গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান এই তথ্য নিশ্চিত করেন। অভিযানের সময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের দিকে আশুলিয়ার গৌরীপুর এলাকায় পলমল গার্মেন্টসের পাশে ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের ধাওয়ায় একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। এসময় ৮ থেকে ১০ জন আসামি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতের নাম মির্জা রুবেল ওরফে সুমন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার খানপাড়া এলাকার মির্জা বিষু খানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি সংক্রান্ত মোট ৬টি মামলা রয়েছে। পুলিশ পালিয়ে যাওয়া অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   আগ্নেয়াস্ত্র্   ডাকাত   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close