বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
টাইগ্রেসদের টিকে থাকার লড়াইয়ে চ্যালেঞ্জিং স্কোর ২২৮
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ১:৩৭ এএম

নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্ত প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে নিগার সুলতানার দল। কিউই নারীরা শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

মাত্র ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। তবে দলের হাল ধরেন অধিনায়ক সোফি ডেভিন ও ব্যাটার ব্রুকলি হ্যালিডে। এই দুই জনের ১১২ রানের জুটিই গড়ে দেয় কিউই ইনিংসের ভিত।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মাঝারি মানের এক লড়াকু পুঁজি গড়ে তোলে কিউই মেয়েরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রাবেয়া খান। তিনি ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। এছাড়াও অন্যান্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে আরও বড় সংগ্রহ থেকে আটকান।

নারী বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে হারলেও লড়াই করেছে টাইগ্রেসরা। তাই পরাজয়ের পরও আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল।

আর সেই বিশ্বাসে ভর করেই আজ আসামের গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলার বাঘিনীরা। টস হেরে শুরুতে ফিল্ডিং করে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশের জন্য এই ম্যাচটা শুধু গ্রুপের অবস্থান নয় বরং আত্মবিশ্বাসেরও বড় পরীক্ষা। পাকিস্তানের পর যদি নিউজিল্যান্ডকেও হারানো যায় তাহলে সেমিফাইনালের স্বপ্নটা আর কল্পনা নয় বাস্তবতার কাছাকাছি চলে আসবে।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের এক অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। দুই দলই সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে ছিল প্রায় সমান অবস্থানে। সেই হিসেবেই আজকের ম্যাচটা দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। পারফরম্যান্সের দিক থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থান বেশ এগিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে, বিপরীতে নিউজিল্যান্ড এখনো জয়হীন।

এই ম্যাচ বাংলাদেশের জন্য শুধু পয়েন্ট টেবিলের হিসেব নয়- আত্মবিশ্বাসেরও বড় পরীক্ষা। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে হারলেও ছিল উল্লেখযোগ্য লড়াই। তাই নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনাল স্বপ্ন অনেকটাই বাস্তবের কাছাকাছি চলে যাবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স টাইগ্রেসদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। ২০২২ বিশ্বকাপে প্রথমবার কিউইদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেবার জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের সিরিজে একটি ম্যাচ হয়েছিল, বাকিগুলো বৃষ্টিতে পরিত্যক্ত।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   নিউজিল্যান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close