প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:২১ পিএম

সংগৃহীত ছবি
বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন টিকিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসামের গুয়াহাটিতে টসে হেরে প্রথমে বোলিং করছে নিগার সুলতানা জ্যোতির দল।
পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে বাংলাদেশ। তবে সেই হার দমিয়ে রাখতে পারেনি টাইগ্রেসদের। আত্মবিশ্বাস নিয়ে কিউইদের বিপক্ষে মাঠে নেমেছে তারা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সহঅধিনায়ক নাহিদা আক্তার বলেন, গত ম্যাচে বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষেও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
ব্যাটিংয়ে কিছু ডট বলের সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা সীমিত। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। এরপর ২০২৩ সালে তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, একটি জেতে নিউজিল্যান্ড।
স্বদেশ প্রতিদিন/শাহো